|
কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানের উন্নয়নকাজের উদ্বোধন
শহীদুল ইসলাম শরীফ
|
![]() কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানের উন্নয়নকাজের উদ্বোধন আজ শনিবার ১১ জুলাই, ২০২৬, সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্নয়নকাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন, স্থানীয় ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান এমপি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার আলো ছড়াচ্ছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন অবকাঠামো বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনবে এবং শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথকে সুগম করবে।" তিনি তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন। দ্বিতীয় তলার এই নতুন শ্রেণি কক্ষগুলো নির্মিত হলে দীর্ঘদিনের আসন সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখার তাগিদ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
