|
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানিতে তলিয়ে গেছে
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানিতে তলিয়ে গেছে পোল্ট্রি ফার্মের মালিক সাদেক জানান শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে উপর থেকে নেমে আসা পানির স্রোতে তার পোল্ট্রি ফার্মের দের হাজার মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১ টার সময় সাদেক পোল্ট্রি ফার্মে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেনি বলে জানান। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর কররা লক্ষ্যে পোল্ট্রি ফার্মের ব্যাবসায় নামেন সাদেক । একদিকে ঘরবারিতে পানি ওঠে চরম দুর্ভোগে অন্যদিকে তার পোল্ট্রি ফার্মের মুরগী গুলো রাতে পানিতে তলিয়ে গিয়ে ফার্মের সকল মুরগী গুলো মারা গেছে বলে জানান। সাদেকর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারি সহযোগিতা ছাড়া কোন পক্ষে ঘুরে দাঁড়ানোর সম্ভব নয় বলে স্থানীয়রা জানান। এদিকে সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আরেফিন। এসময় সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
