|
গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত শিক্ষা ট্রাস্টের সভাপতি ও প্রবাসী পল্লী গ্রুপের ভাইস-চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মকব্বির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ট্রাস্টের সচিব ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুক আহমদ ২০২৫ সালের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন। সভায় সিদ্ধান্ত হয়, ২৬তম স্কুল ও জুনিয়র মাদ্রাসা বৃত্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৩ নভেম্বর ১৬তম ‘মরহুমা আয়েশা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা’ এবং ১৪ নভেম্বর ১৫তম ‘আম্বর আলী ও সফিনা বিবি’ চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া ১৮তম এসএসসি ও দাখিল মডেল টেস্ট পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের সম্ভাব্য বাজেট অনুমোদনের পাশাপাশি শিক্ষা ট্রাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক সংকলন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চলতি জুলাই মাসে ট্রাস্টের বার্ষিক শিক্ষা সফর আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষা ট্রাস্টের প্রবর্তক ও মহীয়সী নারী মরহুমা মিসেস মনোয়ারা খানমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ. এইচ. এম. ইসরাইল আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সোহেল মিয়া ও আনোয়ার হোসেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন মাওলানা আব্দুস ছালাম, সামসুল হক, আব্দুর রকিব, সিদ্দিকুর রহমান খালেদ, আব্দুর রব ও সুহেল আহমেদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
