|
মধুরচর ফাইটার্সকে হারিয়ে স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন, ট্রফি বিতরণ করলেন আবুল হাসেম বেপারী
শহীদুল ইসলাম শরীফ
|
![]() মধুরচর ফাইটার্সকে হারিয়ে স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন, ট্রফি বিতরণ করলেন আবুল হাসেম বেপারী খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দর্শকদের টানটান উত্তেজনা উপহার দেয়। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে চমৎকার এক গোলে এগিয়ে যায় মধুরচর স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্ত পর্যন্ত মধুরচর ফাইটার্স গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালালেও স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মধুরচর স্পোর্টিং ক্লাব। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম বেপারী। পুরস্কার বিতরণী কালে যুবদল নেতা আবুল হাশেম বেপারী বলেন, "তরুণ ও যুব সমাজকে মাদক, কিশোর অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট গ্রামীণ জনপদে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য শিক্ষানুরাগী, স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
