|
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
