ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
গোমস্তাপুরে পুলিশের যৌথ অভিযানে অভিযানে: ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Saturday, 11 July, 2026, 1:39 PM

গোমস্তাপুরে পুলিশের  যৌথ অভিযানে  অভিযানে: ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোমস্তাপুরে পুলিশের যৌথ অভিযানে অভিযানে: ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য "এস্কাফ" সিরাপ এবং ০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ ১০ জুলাই ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০/০৭/২০২৬ খ্রি. রাত ১২:২০ ঘটিকায় গোমস্তাপুর থানার এসআই (নিঃ) মোঃ জেনারুল শেখ, এসআই সজল ঢালী, এসআই এমরান হোসেন এবং এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের জনৈক মোঃ আলম হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেফতারকৃত আসামি মোঃ আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২)-এর শয়ন কক্ষের কাঠের খাটিয়ার নিচের মেঝে থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা। ধৃত আলম হোসেন শিবরামপুর গ্রামের মৃত ঘাটু শেখ ও মৃত আকিনা বেগমের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে আজ ভোর ০৪:২৫ ঘটিকায় গোমস্তাপুর থানার এসআই (নিঃ) মোঃ জেনারুল শেখ, এসআই সজল ঢালী, এসআই এমরান হোসেন এবং এসআই মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা কামারপাড়া গ্রামস্থ বারোদুয়ারী রেল ঘুন্টির দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে মোঃ সাহেদ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য "এস্কাফ" সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১,৭৩,৬০০/- (এক লক্ষ তেহাত্তর হাজার ছয়শত) টাকা। গ্রেফতারকৃত সাহেদ আলী আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের মোঃ শামসুদ্দিন ও মোসাঃ আশিয়ার ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নুরে আলম জানায়, উভয় অভিযানে উদ্ধারকৃত আলামত স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status