ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
টানা বৃষ্টিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জলমগ্ন, স্থবির যান চলাচল, চরম দুর্ভোগে মানুষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 July, 2026, 1:31 PM

টানা বৃষ্টিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জলমগ্ন, স্থবির যান চলাচল, চরম দুর্ভোগে মানুষ

টানা বৃষ্টিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জলমগ্ন, স্থবির যান চলাচল, চরম দুর্ভোগে মানুষ

টানা দুদিনের ভারী বৃষ্টিতে গাজীপুরের কয়েক কিলোমিটারজুড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, ছোট যানবাহন বিকল হয়ে পড়াসহ নানা ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

শুক্রবার (১০জুলাই) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন নিচু এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলাচল করতে বাধ্য হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা। অনেক ছোট যানবাহন পানিতে বিকল হয়ে মাঝপথে আটকে পড়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকটি রুটে সিএনজি ও অন্যান্য ছোট যানবাহনে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমেই মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ এই জাতীয় মহাসড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় শিল্পাঞ্চল গাজীপুরের উৎপাদন ও পণ্য পরিবহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় জ্বালানির অপচয়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারায় দুর্ভোগে পড়ছেন হাজারো শ্রমিক ও চাকরিজীবী।

স্থানীয়দের দাবি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের পথ দখল এবং নিয়মিত খাল-নালা পরিষ্কার না করায় বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জমে থাকা পানি দ্রুত সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ সূত্র মতে শীঘ্রই সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status