ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় আগামীকালের সকল পরীক্ষা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 10 July, 2026, 10:10 PM

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় আগামীকালের সকল পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় আগামীকালের সকল পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকালের (১১ জুলাই ২০২৬, শনিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি-র ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) পরীক্ষাসহ  সমমানের  সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরবর্তীতে আন্ত : শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি নোটিশে  আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম , রাঙ্গামাটি,বান্দরবন,খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার সকল কেন্দ্রের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকালের  পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে একটি বিশেষ দ্রষ্টব্য দিয়ে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয়ভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যাতে পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ দ্রুত এই সিদ্ধান্তের কথা জানতে পারেন।

এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র প্রধানদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইচ এস সি  ও সমমানের সকল পরীক্ষা স্থগিত : আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান  আগামীর সময়কে জানান,  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে  চট্টগ্রাম, রাঙ্গামাটি,খাগড়াছড়ি  বান্দরবন ও কক্সবাজার জেলায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ কারিগরি শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।  স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status