|
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট গতকাল ৬জুলাই সন্ধা সাড়ে ৬টায় শাহাদাত হোসেন সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন ‘‘আমার একটা ফেক ছবি ফেসবুকে ঘুরছে। উপজেলা এবং পৌর বিএনপি নির্বিকার। বিএনপির সকল অঙ্গসংগঠন ও প্রশাসন একেবারেই নির্বিকার। সবাই ব্যালেন্স করে চলে। ধন্যবাদ সবাইকে।’’ সূত্রে জানায় গত ৪ জুলাই আরফান খান মাহিম নামে আওয়ামীলীগ সংশ্লিষ্ট এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে দাবি করা হয় এটি গোপন ক্যামেরায় ধারণ করা এমপির একটি ছবি। পোষ্টটি প্রকাশের পরপরই তা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ৫ জুলাই রামগঞ্জ উপজেলা, পৌর বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে এর নিন্দা ও প্রতিবাদ জানান। ৬জুলাই নোয়াগাঁও ইউনিয় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। যেখানে দাবি করা হয় ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি একটি বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ছবি। স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে সৌদি আরব প্রবাসী মো. জসিম এ.আই ব্যবহার করে ছবিটি তৈরি ও প্রচার করেছেন। একই ছবি আরফান খান মাহিম ও রায়হান নামের আরো এক প্রবাসী তা ডাউনলোড করে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়ার পর মুহুর্তে ঐ ছবি ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা তাদের বাড়িতে গিয়ে জসিম উদ্দিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতে এমন কর্মকা- থেকে বিরত থাকতে তাকে সতর্ক করার আহ্বান জানান। ৫ জুলাই রাতে প্রবাসী আরফান খান মাহিম এবং ৬ জুলাই প্রবাসী জসিম উদ্দিন এক ফেসবুক ভিডিও বার্তায় নিজেদের ভুল স্বীকার করে বলেন, যাচাই-বাছাই ছাড়াই ছবিটি আপলোড করেছেন এবং এ জন্য তারা অনুতপ্ত। তাদের ভাষ্যমতে, ছবিটি তাদের বিএনপির কেউ সরবরাহ করেছিল এবং এটি আসল নাকি এ.আই দিয়ে নির্মিত তা তারা বুঝতে পারেননি বলেও দাবী করেন। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মীসহ সচেতন মহল তাদের ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এ ধরনের অপপ্রচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ
