|
তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
|
![]() তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'গ্রাম পুলিশ'কে সুসংগঠিত, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন এই দূরদর্শী কর্মকর্তা। আজ (সোমবার) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক নিয়মিত হাজিরা ও চৌকিদারি প্যারেড সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, ইউএনও মোঃ মোনাব্বর হোসেন তারাগঞ্জে যোগদানের পর থেকেই প্রতিটি দফাদার ও মহল্লাদারের কর্মদক্ষতা বাড়াতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার নিয়মিত তদারকি, দিকনির্দেশনা এবং মানবিক আচরণের কারণে উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত এবং সততার সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে পুরো উপজেলার গ্রামীণ জনপদে অপরাধের গ্রাফ যেমন নেমে এসেছে, তেমনি নিশ্চিত হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা।সমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ইউএনও মোঃ মোনাব্বর হোসেন বলেন, "আপনারা তৃণমূলের অতন্দ্র প্রহরী। গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের ভূমিকা অপরিসীম। বাল্যবিয়ে, মাদক ও যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতিতে অটল। সরকারের উন্নয়ন ও শান্তির সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।" অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশ নেন। প্যারেড পরিদর্শন শেষে ইউএনও মহোদয় সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। একজন দক্ষ ও দূরদর্শী অভিভাবক হিসেবে ইউএনও'র এই নিয়মিত উদ্যোগ ও প্রেরণা তারাগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ
