|
বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু এদিকে মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর খড়ের স্তুপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, সকালে গরুর স্তপ পরিস্কার করতে গিয়ে পাহাড় ধ্বসে একজন মারা গেছে। তবে আমরা সতর্কতামূলক পাহাড়ে বসবাসরতদের বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করার জন্য। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
