|
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
কে এম শাহীনুর রহমান, তালা
|
![]() নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ তিনি বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারীদের ভূমিকা অগ্রগণ্য। পরিবারের সন্তানরা মায়ের কথা বেশী শোনে। মেয়েদের যেমন পর্দার মধ্যে রাখতে হবে, তেমনিভাবে ছেলেদেরও শাসনের মধ্যে রাখতে হবে, তারা যেন রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত না করে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। ডিসি কাউসার আজিজ বলেন, আমরা এখন ছোট ছোট ছেলে মেয়েদের আদর করে মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দিচ্ছি। পরে আর খোঁজ খবর রাখি না। এর ফলে দূর্ঘনায় যেমন অকালে তাজা প্রাণ ঝরে যাচ্ছে তেমনি বাল্য বিবাহের মতো ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। সমাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারী ভাবে আইন সহায়তার সুযোগ আছে। কেউ অন্যায় ভাবে নির্যাতিত হলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করলে সহযোগিতা পাবেন। আবার আদালতে গিয়ে আইন ও শালিস কেন্দ্রে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
