|
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সোমবার(৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি অফিসার নবীউল করিম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতে বিআরডিবির সফল উপকারভোগীরা এই অনুষ্ঠানে তাদের বক্তব্য ও অনুভূতি ব্যক্ত করেন। এর মধ্যে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেন অন্যতম। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
কুড়িগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় নিহত ২ এবং ১২ জন আহত
