ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
গাছই আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে, দেশকে রক্ষা করবে: এমপি মান্নান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 July, 2026, 6:40 PM

গাছই আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে, দেশকে রক্ষা করবে: এমপি মান্নান

গাছই আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে, দেশকে রক্ষা করবে: এমপি মান্নান

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আজ যে চারা গাছ তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একদিন সেই গাছই বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করবে।

সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু গাছ গ্রহণ করলেই হবে না, প্রতিটি চারা নিজ নিজ বাড়িতে রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হবে। একটি গাছ একটি পরিবারের পাশাপাশি পুরো দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার মানসিকতা গড়ে তোলা সম্ভব।

একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহ্যবাহী বৈদ্দেরবাজার ঘাট উন্নয়ন কাজের উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status