ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 July, 2026, 11:15 AM

যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেয়নি। এসব দেশের মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি রাষ্ট্র রয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় অংশ না নেওয়া এসব দেশের কয়েকটি পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে।

একটি অজ্ঞাত উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় যোগ দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের তেহরান সফর থেকে বিরত রাখতে গত পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা সর্বাত্মক প্রচারণা চালিয়েছেন।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপনীয় নির্দেশনা জারি করেন। এতে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়, তারা যেন স্বাগতিক দেশগুলোকে জানিয়ে দেয় যে খামেনির জানাজায় অংশ নেওয়াকে একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এর ফলে ওয়াশিংটনের সঙ্গে ওই দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম আরও জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার সরকারদের সতর্ক করেছিলেন যে খামেনির জানাজায় অংশ নিলে যুক্তরাষ্ট্রের দেওয়া উন্নয়ন সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status