ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে নলডাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Saturday, 27 June, 2026, 1:15 PM

আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে নলডাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে নলডাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ১০ মিনিটে নলডাঙ্গা উপজেলা মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জিয়াউল হক জিয়া এবং নলডাঙ্গা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতির নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, "মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।" তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status