|
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৯ পিস ইয়াবা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৯ পিস ইয়াবা শুক্রবার (২৬ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১। কামাল উদ্দিন নাসু (৩৭), পিতা- মৃত শফির আহম্মেদ, মাতা- আরেফা বেগম, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।২। মোঃ করিম প্রকাশ রেজাউল করিম (৪৮), পিতা- মৃত মোঃ শের মিয়া, মাতা- হাজেরা খাতুন, সাং- বেকারী গলি, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। (ডিবি কর্তৃক গ্রেপ্তার)৩। মোঃ শওকত আকবর (৩৯), পিতা- মোঃ মমতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম, স্থায়ী সাং- কাটাপাহাড় লেইন, বনরূপা, বর্তমান সাং- কলেজগেইট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।অভিযান শেষে মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
