ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাদক না ছাড়লে, কাউকে ছাড় নয়’ ভূরুঙ্গামারীতে মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:24 PM

মাদক না ছাড়লে, কাউকে ছাড় নয়’ ভূরুঙ্গামারীতে মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি

মাদক না ছাড়লে, কাউকে ছাড় নয়’ ভূরুঙ্গামারীতে মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, কিছু মাদক কারবারির কারণে ইউনিয়নে মাদকের ছোবল বাড়ছে, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণ প্রজন্ম।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারের হাইস্কুল মোড়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালালের সভাপতিত্বে বক্তব্য দেন, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষ নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। মাদক ব্যবসা ও সেবন বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক না ছাড়লে, কাউকে ছাড় দেয়া হবে না। একই সঙ্গে তরুণদের রক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্যেরও আহ্বান জানান তাঁরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status