|
নেছারাবাদে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ওমর ফারুক
|
![]() নেছারাবাদে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নেছারাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এ সময় শিল্পির নিকট ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও সাথী ও জুয়েলে নিকট থেকে গাাঁজা উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। শিল্পি উপজেলার উত্তর স্বরূপকাঠি গ্রামের আফজাল হোসেনের মেয়ে, সাথী উপজেলার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে এবং কাওসার উপজেলার চিনাবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
