ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 7:09 PM

পত্নীতলায়  অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

নওগাঁর আওয়াতাধীন পত্নীতলা শুল্ক গুদামে আটককৃত ধ্বংসযোগ্য বিভিন্ন  মালামাল ধ্বংস করা হয়েছে। 
বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় নজিপুর পৌরসভার অধীনে বাদপুঁইয়ার জনবসতিহীন একটি স্থানে আটকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। 
উক্ত মালামালের মধ্যে তামাক জাতীয় পণ্য, মাদকদ্রব্য, ভাতীয় লবণ, জিরা, রেডিও সেট, কীটনাশক, ঘড়িসহ বিভিন্ন প্রকার পণ্য রয়েছে। যাহার আনুমানিক ওজন ২৩ মেট্রিক টন ও যার সিজার মূল্যে ৩০ লক্ষ  ৭৪ হাজার ৭শ ৯ টাকা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও সদস্য সচিব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নওগাঁ গৌরব কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, জেলা প্রশাসক প্রতিনিধি মো.রবিউল ইসলাম, সহকারী পরিচালক পত্নীতলা ব্যাটালিয়ন মো.হাচানুর রহমান, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর মো.নাজমুল হক,উপ-সহকারী পরিচালক, থানা পুলিশ প্রতিধিনি মো.সাইফুল ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  মো.জাকির হোসেন, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মো.রবিউল আওশাল,একাডেমিক সুপারভাইজার মো.মুরশিদুল আলম, গুদাম কর্মকর্তা মো.সাদ্দাম হোসেন প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status