ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 8:47 PM

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু অধিকার ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্পেস টু লিড প্রকল্পের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন।

সেশনটি পরিচালনা করেন অপরাজেয় বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।
আলোচনা সভায় শিশু পরিচিতি, শিশুর বয়স নির্ধারণ, শিশু অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা, শিশু নির্যাতন, বাল্যবিয়ের কারণ ও কুফল, প্রতিরোধের উপায় এবং সহায়তা গ্রহণের জন্য হেল্প ডেস্ক নম্বর সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

সভায় ইউএনও অমৃত দেবনাথ বলেন, পিয়ার টু পিয়ার পদ্ধতির মাধ্যমে সমবয়সী শিক্ষার্থীরা নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের সুযোগ পায়। এতে তারা বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে এবং তাদের আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির বিকাশ ঘটে।

তিনি জানান, আগামী মাস থেকে এ ধরনের সেশন উপজেলার বিভিন্ন কমিউনিটি পর্যায়েও আয়োজন করা হবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক নুর আলম সিদ্দিকী শান্ত, সানজিদা রায়ান সাধনাসহ স্পেস টু লিড প্রকল্পের প্রতিনিধিরা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status