|
ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন লিখিত প্রতিবাদে মোঃ মানিক মিয়া, মো. দুলাল মিয়া ও মোঃ জলিল উপস্থিত সাংবাদিকদের জানান, গত ১৪ জুন ২০২৬ ডিটেকটিভ আর্টিকেল নামীয় একটি ফেইসবুক আইডির থেকে, কু-চক্রি মহলের যোগসাজশে নিজরে ভুমি দাবি তুলে অভিযোগ করে আমাদেরকে লোক সমাজে হেয় প্রতিপন্ন এবং আমাদের ব্যবসায়িক, পারিবারিক ও আর্থিক ক্ষতির উদ্দেশ্যে যে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে তা সম্পুর্ন ভিত্তিহীন। উক্ত পোষ্টের প্রেক্ষিতে আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, ফরহাদ মৃধা, আলমগীর মৃধা, জলিল মৃধা, খলিল মৃধা ও মাকসুদা বেগম, সর্বপিতা: মৃতঃ ওয়াহাব মৃধা দের সহিত দীর্ঘদিন যাবৎ আমি ও ভুক্তভোগী মোঃ দুলাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, যাহা আদালত পর্যন্ত গড়িয়েছে। তাহারা আমাদের সরকারি লিজকৃত ভূমি যাহার লিজ নং-২৮১/৬৮-৬৯, জোরপুর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে ভূমিতে প্রবেশের চেষ্টা করে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলাও দায়ের করেছিলো। আমরা ভুক্তভোগীগণ আইন ও বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধাশীল বিধায় উক্ত মামলা মোকদ্দমায় যথানিয়মে প্রতিদ্বন্দীতা করে আসছি। মামলা চলাকালীন অবস্থাতে ফরহাদ মৃধা গং উক্ত ভূমি আত্মসাতের লক্ষ্যে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপ-প্রচার চালিয়ে আসছে। পরবর্তিতে এক পর্যায়ে আমাদের লিজকৃত ভূমিতে জোরপুর্বক প্রবেশ করে ছাপড়া ঘর উত্তোলন করে। পরে আমাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ঘর উত্তোলনে বাঁধা প্রদান করে ব্যর্থ হওয়ার পর পরবর্তীতে স্থানীয় প্রশাসন ২৭৩ (ঢওওও) ২০২১-২০২২নং উচ্ছেদ মোকদ্দমা পরিচালনা করে তাহাদেরকে উচ্ছেদ করেন। পরবর্তিতে ফরহাদ মৃধা গং আমাদের ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিজ্ঞ সিভিল জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ৭০/২২ সন অন্য প্রকার মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমাটিতেও আমাদের পক্ষে রায় হয়। এতেও ফরহাদ মৃধা গং ক্ষান্ত হয়নি পরবর্তীতে বিজ্ঞ আদালতে স্বত্বের দাবিতে ৮১/২৩ সন অন্য প্রকার মামলা দায়ের করিলে তাহা বিজ্ঞ আদালত কর্তৃক যথাযথ কাগজপত্রের অভাবে খারিজ হয়ে যায়। পরবর্তিতে ওই ফরহাদ মৃধা গং তার সহোদর বোন মাকসুদা খাতুনকে দিয়ে আমাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে অহেতুক হয়রানি ও পেরেশানি করে। যাহার মামলা নং- ৮১৭/২০২২। এছাড়া ফরহাদ মৃধার সহোদর ভাই আলমগীর মৃধা নিজেই ধারালো ব্লেড দিয়ে নিজের মাথার উপরিভাগে কেটে আমাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮০/৫০৬ (২)/৩৪ দণ্ডবিধি ধারায় দুর্গাপুর থানায় ৩০/২০২২নং মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত মামলাগুলোও মিথ্যা প্রমাণিত হয়ে পরবর্তীতে নিষ্পত্তি হয়ে যায়। ইহাতেই ফরহাদ মৃধা গং আমাদের উপর ভীষণ ক্ষিপ্ত হইয়া উঠে এবং উচ্ছেদ কার্য পরিচালনার পর হইতে অদ্যাবধি আমাদের বিরুদ্ধে নানা ধরণে চাপ প্রয়োগ করিয়া আসিতেছে। আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর মো. রাকিবুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রহিম, মো. রুবেল মিয়া, মানিক দাস, আবুল কাশেম প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদের জানাজায় মানুষের ঢল
