|
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ বুধবার (১৭ জুন) সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রূপগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সুবিধাভোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
