|
ফুলবাড়ীতে মোটরসাইকেলের গোপন চেম্বারে ৩ কেজি গাঁজা, তিন মাদক কারবারি পলাতক
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে মোটরসাইকেলের গোপন চেম্বারে ৩ কেজি গাঁজা, তিন মাদক কারবারি পলাতক মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের শাহজাহান আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে নগদ অর্থ, মোবাইল ফোন, একটি ব্যাগ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম উপস্থিত হন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মোটরসাইকেলটি তল্লাশি করলে এর বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—চর গোলকমন্ডল গ্রামের আলমগীর হোসেন (২৫), শামসুল ওরফে শামসুদ্দিন (৪০) এবং শাহজাহান আলী (৬৫)। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ ও ওসি মাহামুদ হাসান নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
