ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
মোঃ মোবারক হোসেন,খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 7:45 PM

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা-এ মোটরসাইকেল দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২৬) দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে উপজেলার পশ্চিম গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাদামাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সুপন চাকমার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status