ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
নানিয়ারচরে পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর সচেতনতামূলক আলোচনা সভা
চাই সুই উ মারমা
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 7:30 PM

নানিয়ারচরে পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর সচেতনতামূলক আলোচনা সভা

নানিয়ারচরে পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর সচেতনতামূলক আলোচনা সভা

রাঙামাটির নানিয়ারচরে পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত বৃক্ষরোপণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বন উজাড় প্রতিরোধ, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি বৃক্ষরোপণের জন্য উপযোগী জমি নির্ধারণ, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সবুজায়ন কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ নাঈম। এছাড়াও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা এবং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা।

এছাড়া নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জি এম আলমগীর, কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. এহিয়া হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status