ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তৃণমূলকে শক্তিশালী করতে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 13 June, 2026, 9:34 PM

তৃণমূলকে শক্তিশালী করতে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তৃণমূলকে শক্তিশালী করতে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দলকে তৃণমূল পর্যায়ে আরও সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিএনপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ জুন) আইডিএফ ইনোভেশন হাব এন্ড ইকো রিসোর্ট, রসুলপুরে অনুষ্ঠিত এ সভায় উপজেলা, ইউনিয়ন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন।

বক্তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status