|
পুলিশ নয় যেন শিক্ষক
তারাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ওসির মানবিক ও অনুকরণীয় উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() তারাগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ওসির মানবিক ও অনুকরণীয় উদ্যোগ আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।সভার মূল প্রতিপাদ্য ছিল— মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ রোধ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। বক্তব্যের শুরুতে তিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন। একজন দক্ষ, জনবান্ধব ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ওসির এমন সহজ-সরল ও শিক্ষকসুলভ আন্তরিক উপস্থাপনা অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রুহুল আমিন বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকাসক্ত একজন মানুষ ধীরে ধীরে তার বিবেক, মূল্যবোধ ও ভবিষ্যৎ হারিয়ে ফেলে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মাদক সম্পর্কে সচেতন হতে হবে এবং যেকোনো মূল্যে এ ধরনের অপসংস্কৃতি থেকে নিজেদের দূরে রাখতে হবে।"শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গড়ার সঠিক উপায় ও বন্ধু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "জীবন গঠনে বন্ধু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ সঙ্গ একজন মেধাবী শিক্ষার্থীকেও বিপথে নিয়ে যেতে পারে। তাই সবসময় ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা নিজের বা পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।"অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজন তারাগঞ্জ থানার ওসির এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, চিরাচরিত পুলিশি গণ্ডির বাইরে এসে একজন শিক্ষকের মতো শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার আলো ছড়ানো এবং সামাজিক অপরাধ দমনে ওসির এই আন্তরিক ও মানবিক প্রচেষ্টা সত্যিই অনুকরণীয়। বক্তারা এলাকাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
শিল্পবর্জ্যে ধ্বংস হচ্ছে নদী ও মৎস্য সম্পদ: সংসদে খায়রুল কবির খোকন
