|
সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার গ্রেফতারকৃত আসামি শেখ রাসেল (৩৬)। তিনি উপজেলার চুনি য়ার ভিটা মধ্যপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। শেখ রাসেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সরিষাবাড়ী থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
