ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 10:12 PM

মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (১০ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ড্রাম ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আক্কাস মিয়া (৪০) নিহত হন। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে।

দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। তিনি রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী।আহত অপর দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status