ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার
মোঃ বিজয়, জামালপুর
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 5:14 PM

জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) খুনের ঘটনার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালাম (৩৯)-কে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারে জামালপুর সদর থানার একাধিক টিম নিরলসভাবে কাজ করে আসছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) সকাল ১১:৪৫ মিনিটে সদরের লক্ষীরচর ইউনিয়নের মধ্যর চর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হক মিয়া পেশায় একজন ট্রাক চালক ছিলেন। দীর্ঘদিন ধরেই চাচা হক মিয়া ও ভাতিজা সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে সালাম ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।​ ঘটনার পর পরই আসামি সালাম এলাকা ছেড়ে পালিয়ে যান। জানা যায় ঘটনার মাত্র ১০/১৫ দিন আগে সালাম বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

​হত্যাকাণ্ডের সংবাদ পেয়েই ওসি মো: নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপর থেকেই জামালপুরের পুলিশ সুপার ফারহানা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুনের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের সহযোগিতায় মাঠে নামেন ওসি মো: নাজমুস সাকিব ও এসআই আশিকুল ইসলাম। তারা জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অবশেষে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে গাজীপুর মহানগর এলাকা থেকে প্রধান আসামি সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশের চৌকস টিম।

​এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, গাজীপুর মহানগর এলাকা থেকে মামলার প্রধান আসামি সালামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জামালপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status