ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Sunday, 7 June, 2026, 7:34 PM

পত্নীতলায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

পত্নীতলায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

"জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা ''এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপণ এবং গাছের চারা বিতরণ করা  হয়েছে। 

রবিবার (৭ জুন) সকালে  কারিতাস বাংলাদেশ  সিএমএলআরপি  প্রকল্পের  আয়োজনে সুবরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও কারিতাস বাংলাদেশ রাজশাহী আঞ্চলের কর্মসূচি সংগঠক মু.একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন উপ -সহকারী কৃষি অফিসার মো.ইসহাক আলী। 

আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর সবুজ পৃথিবী গড়তে পরিবেশ রক্ষায় করনীয় সম্পর্কে সচেতন করে  বিশ্ব পরিবেশ দিবসের  তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।  

এর আগে স্কুল মাঠে বৃক্ষ রোপণ ও ২শ জন মানুষের মাঝে প্রত্যেককে  একটি করে জলপাই গাছের চারা বিতরণ করা হয়। পরে  একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status