ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণায় নরসিংদীতে আনন্দ মিছিল
মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী
প্রকাশ: Sunday, 7 June, 2026, 7:36 PM

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণায় নরসিংদীতে আনন্দ মিছিল

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণায় নরসিংদীতে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত হওয়ায় নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৬ জুন, ২০২৬ বিকালে নরসিংদী শহরে মিছিলটি বের হয়। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা দলীয় স্লোগান দেন এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের প্রতি সমর্থন জানান এবং জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন নরসিংদী জেলা যুবদল।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম হোসেন মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদকের  দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status