|
পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার থানা সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুন) রাত ১ টায় অফিসার ইন চার্জের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত ২ জন আসামী ১।মো.আব্দুর রহমান, ২।মো.আজাহার, উভয় পিতা- মো.সলেমান, গ্রাম: হলাকান্দর, থানা:পত্নীতলা জেলা:নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামি ২ জন গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী দ্বয়কে অতিসত্ত্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
