ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
​জামালপুরের মাদারগঞ্জে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:55 AM

​জামালপুরের মাদারগঞ্জে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

​জামালপুরের মাদারগঞ্জে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু'র ঘটনা ঘটেছে।  শুক্রবার বিকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের এবং মেলান্দহ উপজেলা কাহেতপাড়া সীমান্তবর্তী ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে।  নিহত জুলহাস (৪২) আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার মৃত আনার মন্ডলের ছেলে।
দীর্ঘ ১৫ বছর যাবৎ ঘোড়া গাড়ী চালাতো নিহত জুলহাস।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে  নিহত জুলহাস মন্ডল বিকালে বাড়ীর পূর্ব পাশে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে নিয়ে গিয়ে  নিজেও ডুব দেয়।   নদীর তীরে ৬ বছর বয়সী ছেলেকে রেখে ঘোড়াকে গোসল করাতে নামে জুলহাস।  পানীতে ডুব দিলে তীরে ঘোড়া উঠে আসলেও জুলহাস উঠেনি।  ৬ বছর বয়সী একমাত্র ছেলে রাহাত বাড়ীতে দৌড়ে গিয়ে বলে বাবা নদীতে ডুব দিছে আর উঠে নাই।  পরিবার ও স্থানীয় লোকজন জানার পর মাছ ধরার জাল দিয়ে ১ ঘন্টা পর জুলহাস এর মরদেহ উদ্ধার করে ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ শ্যামগঞ্জ-কালিবাড়ী ফাঁড়ি থানার ইনচার্জ জিয়াউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।  এ ঘটনায় নিহতের বাড়ীতে চলছে শোকের মাতম।
নিহত জুলহাস মন্ডলের ভাতিজা সুমন জানান  প্রতিদিনের মতো আমার চাচা এই নদীতে ঘোড়াকে গোসল করাতে নিয়ে যায়। আজকে ছেলেকে নদীর তীরে রেখে ঘোড়ার সাথে নিজেও ডুব দিছে ঘোড়া নদীর তীরে উটলেও সে আর উঠেনি। প্রায় ১ ঘন্টা মাছ ধরার জাল দিয়ে চেষ্টার পর তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান বিষয়টি অবগত হওয়ার পর। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status