ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:57 AM

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ সহ স্থানীয় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।

সকাল ১১ টায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ,সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি সুজিত সাহা, মাছরাঙার জেলা প্রতিনিধি রবিন খান, এশিয়ান টিভির সাংবাদিক সারোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক  মোতালেব হোসেন, কবি কায়সার হোসেন, পরিবেশ কর্মী রায়হান আলী, চকসিংড়া মাদ্রাসা গোরস্তান ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম বাবলু সহ গণ্যমাধ্যম ও পরিবেশ কর্মীরা।

এসময় পরিবেশ কর্মীরা বৃক্ষ রোপন, চারা বিতরণ কার্যক্রম অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে গাছ লাগানো ও পরিচর্যা করার আহবান জানান।
মোঃ আবু রাসেল সিংড়া প্রতিনিধি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status