ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফলে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 5:45 PM

বাউফলে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বাউফলে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থকে সামনে রেখে গণঅধিকার পরিষদ (জিওপি) পটুয়াখালী জেলা শাখার অধীনে বাউফল উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।সংগঠনের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ জুন ২০২৬ তারিখে পটুয়াখালী সদর রোডের টিনপট্টি নতুন বাজারস্থ কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এইচ.বি.এম হাবিবুল্লাহ (হাবিব)-কে। সহ-সভাপতি পদে রয়েছেন মুহাম্মদ নজিরুল হক, আলম বেপারী, পান্নু মৃধা, শাকিল আহম্মেদ, মাহফুজুর রহমান খোকন ও মোঃ শাহজাহান হাওলাদার।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ আলামিন গাজী, মোঃ জহির রায়হান ও মোঃ খলিলুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ আনোয়ার হোসেন তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ তারেক হোসেন।

এছাড়া দপ্তর সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক মোঃ জামির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান (বাবলু), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রিপন হোসাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম, সংস্কৃতি ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সদস্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা জানান, তারা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, স্থানীয় সমস্যা সমাধান এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করবেন। একই সঙ্গে বাউফলে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status