ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
মো. সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 11:17 AM

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেলকুচি থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি ও এনায়েতপুরগামী সিএনজিতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি যাচাই করা হয়।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দায় স্বীকার করায় ৪ জন সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status