ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাগেশ্বরী আজ মৃত্যুপুরী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২
মুতাসিম তানিম, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 11:11 AM

নাগেশ্বরী আজ মৃত্যুপুরী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২

নাগেশ্বরী আজ মৃত্যুপুরী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে| মৃতের স্বজনরা জানান,আজ সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত( ১২) বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়| তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন|

অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া (২০) বিয়ে বাড়িতে বিয়ের আয়োজন করার সময় সেখানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়,এবং তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা মৃত্যুর ঘটনা আগামীর সময় কে নিশ্চিত করেন। নাগেশ্বরী থানার পরিদর্শক  (ওসি) আব্দুল্লা হিল জামান মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status