|
তেঁতুলিয়ায় ১৪৭ জন গরিব, অসহায়, দুস্থরা পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় ১৪৭ জন গরিব, অসহায়, দুস্থরা পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সোমবার ২৫ শে মে ২০২৬ খ্রি : সকালে তেঁতুলিয়া উপজেলার ১৪৭ জন হতদারিদ্রদের মাঝে নগদ অর্থ তুলে দেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম শাহিন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল। উপজেলা যুবলদের সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ। এছাড়াও উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এমপি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলার ২ টি নির্বাচনি আসনে ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকা। পঞ্চগড় ১ আসনের ৩ টি উপজেলায় বন্টন করে দেওয়া হয়েছে। সদর উপজেলায় বরাদ্দের পরিমান বেশী। যেহেতু, সদর উপজেলায় ১০ টি ইউনিয়ন।সাথে পঞ্চগড় পৌরসভার কিছু লোক সহযোগিতা পাবে। যেহেতু পৌরসভা সদর উপজেলার অন্তর্ভুক্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
