|
পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সোমবার (১৩ জুলাই) আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক জানান,সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালানসহ সকল আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী
টানা বৃষ্টিতে নরসিংদী কোর্ট চত্বর, স্কুল-কলেজ প্রাঙ্গনে ভয়াবহ জলাবদ্ধতা ও শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে
পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ
