|
আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
|
![]() আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম বটতলা সংলগ্ন ‘মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’ (নওয়াপাড়া) এবং চরকুচিয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণের চতুর্পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোটারি কমিউনিটি কর্প (আরসিসি), আলফাডাঙ্গা’র প্রেসিডেন্ট সৈয়দ নাঈম আলি। এ সময় উপস্থিত ছিলেন মো: দেলোয়ার হোসেন (টলিন), ইউপি সদস্য মো: মকিবুল হাসান (মক্কা), সাবেক ইউপি সদস্য মো: আব্বাস উদ্দিন শেখ, মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় মো: আবুল হোসেন, মো: শুকুর মিয়া, মো: রিপন মিয়া, মো: জনি মিয়া, মো: রঞ্জু মিয়া, মো: আশরাফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আতাউর রহমান, মো: দেলোয়ার হোসেন, মো: মনিরুল লস্করসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ বিষয়ে রোটারি কমিউনিটি কর্প ( আরসিসি), আলফাডাঙ্গা প্রেসিডেন্ট সৈয়দ নঈম আলী বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের এই ছোট্ট প্রয়াস আগামী দিনে একটি সবুজ ও নির্মল পরিবেশ গড়তে সহায়তা করবে। রোটারী ক্লাব সবসময়ই আর্তমানবতা ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।” স্থানীয়রা রোটারী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
