ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার চমকে দিলেন রকস্টার শাকিব, পরে সাবিলা কোথায় গেলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 May, 2026, 1:27 PM

এবার চমকে দিলেন রকস্টার শাকিব, পরে সাবিলা কোথায় গেলেন

এবার চমকে দিলেন রকস্টার শাকিব, পরে সাবিলা কোথায় গেলেন

প্রথমে অ্যানিমেশন টিজার, পরে ভিডিও টিজার আর পিরিতি গান—একের পর এক চমকে দিচ্ছিল আজমান রুশোর সিনেমা রকস্টার। এবার এসেছে সিনেমাটির দ্বিতীয় গান আমাকে উড়িয়ে দাও। গতকাল রোববার সন্ধ্যায় এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে ৪ মিনিট ৪১ সেকেন্ডের গানটি। গানটি লিখেছেন ও গেয়েছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব।

আমাকে উড়িয়ে দাও গানটির কিছু অংশ আগেই শোনা গিয়েছিল প্রথম টিজারে, এবার এল পূর্ণাঙ্গ গান। এতে পর্দায় দেখা গেছে শাকিব খান ও সাবিলা নূরকে। গানটিতে সিনেমার গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। শুরুতে শাকিব খান অভিনীত আগুন চরিত্রটিকে দেখা যায় সংগ্রামী গায়ক হিসেবে। গান লিখছেন, রেকর্ড করছেন; প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে নানা ইতিবাচক প্রতিক্রিয়া।

ধীরে ধীরে জনপ্রিয় রকস্টার হয়ে ওঠেন শাকিব খান। শহরের বড় বিলেবার্ডে তাঁর ছবি দেখা যায়, বাইরে বের হলেও ভক্তরা অটোগ্রাফের জন্য মুখিয়ে থাকেন। তাঁর এই পুরো যাত্রায় সঙ্গী থাকতে দেখা যায় সাবিলা নূরকে। কিন্তু শাকিব জনপ্রিয় হওয়ার পর সাবিলাকে আর দেখা যায় না! যে গায়কের সংগ্রামের দিনগুলোয় তিনি ছিলেন, জনপ্রিয় হওয়ার পর কেন হারিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরেই।

এর আগের মুক্তি পাওয়া দ্বিতীয় টিজারেই স্পষ্ট হয়েছে ছবিতে শাকিবের তিন নায়িকা—সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। হয়তোবা শাকিবের জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁদের দেখা যাবে।

আমাকে উড়িয়ে দাও গানটি মুক্তির পর দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। চরকির ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, গানটি সত্যিই দুর্দান্ত। সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

আরেকজন লিখেছেন, পুরাই আগুন। বস মানেই আগুন, আগের সব রেকর্ড ভেঙে দেবে এই গান।

আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন।

সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।

আগামী পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। রকস্টার সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status