ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 23 May, 2026, 8:12 PM
সর্বশেষ আপডেট: Saturday, 23 May, 2026, 8:18 PM

আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের বিচার দাবিতে পৌর বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

​ফরিদপুরের আলফাডাঙ্গায় রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিচার দাবি জানিয়ে "মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মে) শনিবার বিকালে আলফাডাঙ্গা পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর সদর বাজার চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


​আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,​রবিউল হক রিপন, সভাপতি, পৌর বিএনপি।ইস্রাফিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক, পৌর বিএনপি।ফারুক হোসেন কাজল, দপ্তর সম্পাদক, পৌর বিএনপি, ​সুবাহান মুন্সি, পৌর যুবদল নেতা।
​সোহেল শরীফ, আহ্বায়ক, পৌর ছাত্রদল। মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, পৌর ছাত্রদল।
​রামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।

​বক্তাদের দাবি:সমাবেশে বক্তারা রামিসা হত্যা ও শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অতি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান বক্তারা।

​উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status