|
গ্যাস সিলিন্ডারে গাঁজা ও ইয়াবা পাচারকালে পুলিশের হাতে আটক ২
মুতাসিম তানিম, কুড়িগ্রাম
|
![]() গ্যাস সিলিন্ডারে গাঁজা ও ইয়াবা পাচারকালে পুলিশের হাতে আটক ২ পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের সরাসরি উপস্থিতিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কচাকাটা থানাধীন তালতলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করা হলে সেটির ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ সুজন মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কচাকাটা থানার শোভার কুঠি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ শামসুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পরে সিলিন্ডারটি কেটে ভেতর থেকে মাদক উদ্ধার করা হয়। এদিকে একই দিনে কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক আরেক অভিযানে নৌকাযোগে আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোন্নাফ পুলিশকে জানান, তিনি কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কথিত মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ভাষার পক্ষে নিয়মিত মাদক পরিবহনের কাজ করতেন। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি
ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা
রামিসা হত্যার প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি
