|
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান,ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ যুবক আটক
শহিদুল ইসলাম লিটন
|
![]() মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান,ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ যুবক আটক শনিবার (২৩ মে ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে এক যুবককে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছ থেকে ০২ (দুই) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাকে গাঁজা ও চোলাই মদ সেবনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মহেশখালী উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহেশখালীর সর্বস্তরের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই প্রশাসনের এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। তারা মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানান। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কঠোর অবস্থান মহেশখালীতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উপরে-নিচে জাল নোট মধ্যেখানে সাদা কাগজ দিয়ে বান্ডেল, চক্রের তিন সদস্য গ্রেফতার
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি
ঘর-বাড়ি ভাংচুর, জমি দখল ও নানা বিষয়ের প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা
রামিসা হত্যার প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি
