ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:09 AM

ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার

ফুলবাড়ী হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শনের খবরে বন্ধ আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসাসেবার মান, রোগীদের ভোগান্তি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় হাসপাতাল সংলগ্ন কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর বৈধ নিবন্ধন নেই। এছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত ও সনদধারী টেকনিশিয়ান ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

সিভিল সার্জনের পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের আশেপাশে থাকা কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং সংশ্লিষ্ট কাউকেই সেখানে পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা অবৈধ ও অনিয়মে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status