ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলীকদমে হাম রোগে শিশুমৃত্যু
ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন
ফরহাদ আহমদ, লামা
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:05 AM

ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন

ছয় শিশুর স্মরণে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুমরাও ম্রো (১) নামে ওই শিশুর মৃত্যু হয়। সে আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেনরুওয়া পাড়ার বাসিন্দা মেনথক ম্রোর সন্তান।

এ নিয়ে দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে মোট ছয়জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

এই শোকাবহ পরিস্থিতিতে আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোক প্রকাশ ও প্রয়াত শিশুদের স্মরণ করা হয়। এসময় জংরুং ম্রো, খতং ম্রো, চাংমুম ম্রো, তাইতুং ম্রো, যংরাও ম্রো ও তুমরাও ম্রোসহ দুর্গম এলাকার অজানা প্রয়াত শিশুদের আত্মার শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রয়াত শিশুদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্গম এলাকায় দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা জোরদারের দাবি জানান স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status