|
চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন ৩নং ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা এবং ৩নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ফজলুর রহমান। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো। ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজকে ধন্যবাদ জানান। এ সময় এলাকাবাসী আরও বলেন, ২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা গত তিন বছর ধরে জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ড্রেন নির্মাণ কাজের মাধ্যমে সেই উদ্যোগ সফলতার মুখ দেখতে যাচ্ছে। স্থানীয়দের আশা, দ্রুত ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
