ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Saturday, 9 May, 2026, 12:28 PM

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিম মিয়া (৩০) নামে এক লরি চালকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় হামিদুর রহমান (৩৫) নামে লরির এক হেলপার আহত হয়েছে। আহত হামিদুরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

৯ মে শনিবার সকাল ৯টার দিকে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় মারা যাওয়া হাসিমের বাড়ি উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামে। তার পিতার নাম সামছুল হক। হাসিম বিবাহিত এবং পেশায় লরি চালক ছিল। আহত হামিদুরের বাড়ি পঞ্চগরের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দর দঘি এলকায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক সামগ্রি নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লরির চালক হাসিমের মৃত্যু হয় এবং লরির হেলপার হামিদুর গুরুতর আহত হয়। 

পরে হাসিম ও হামিদুরকে পুলিশ ও এলকাবাসি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করে এবং হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার (হামিদুর) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status